লোড হচ্ছে...
নিরাপত্তা ও সীমান্তবিষয়ক গবেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল। দুর্গম পাহাড় ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র প্রবেশের গোপন তৎপরতা থাকতে পারে। এসব মোকাবেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান প্রয়োজন।
৫ দিন আগে

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পার্বত্য অঞ্চল সারাদেশের এক দশমাংশ হলেও পার্বত্য জেলাগুলোতে সারাদেশের তুলনায় ৮০ শতাংশ এনজিও প্রজেক্ট চলমান রয়েছে। তারপরও পার্বত্য অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন নেই। অভিযোগ রয়েছে যে কিছু এনজিও তাদের প্রজেক্টের মাধ্যমে পরোক্ষভাবে আঞ্চলিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে।
৬ দিন আগে

‘দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকতে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশী মিডিয়ার মাধ্যমে।’
৬ দিন আগে

২০২২ সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদন মতে, তিন পার্বত্য জেলা তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার মোট জনসংখ্যা ১৮ লাখ ৪২ হাজার ৮১৫ জন। এর মধ্যে বাঙালি ৯ লাখ দুই হাজার ৫৯৮ জন (৫০.০৬ শতাংশ) এবং অবাঙালি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৯ লাখ ২০ হাজার ২১৭ অর্থৎ (৪৯.৯৪ শতাংশ) জন। ২০১১ সালের জনশুমারি অনুসারে তিন পার্বত্য জেলার মোট জনসংখ্যা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৯৮৯ জন।
৭ দিন আগে

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি, তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
১৩ দিন আগে

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্যাঞ্চলের ৪৯১ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। ওই সব জায়গা দুর্গম হওয়ায় মিয়ানমার ও ভারত থেকে ওই সব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টারসেলসহ বিভিন্ন গোলাবারুদ।
১৮ দিন আগে

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য অব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
২৯ দিন আগে

এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম বিস্তৃত হওয়ার সাথে সাথে দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার নিরাপত্তা নিয়ে। কক্সবাজারের মিয়ানমার সীমান্ত এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা ‘সেভেন সিস্টার্স’-সংলগ্ন সীমান্তে সক্রিয় সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী থেকে শুরু করে অস্ত্র ও মাদক চোরাচালানকারীরা এই প্রযুক্তি ব্যবহার করছে।
৪ অক্টোবর, ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
২৬ সেপ্টেম্বর, ২০২৬


